করোনা টিকা নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - The News Lion

করোনা টিকা নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 


দি নিউজ লায়নঃ     করোনা টিকা নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে দিল্লির AIIMS-এ গিয়ে করোনার টিকা নিয়েছেন নরেন্দ্র মোদী। সোমবার একটি টুইট করে একথা নিজেই জানান তিনি।  টুইটে মোদী লিখেছেন, ‘‘AIIMS-এ আমি করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছি৷ একই সঙ্গে টিকা নেওয়ার ছবি পোস্ট করেছেন তিনি।


 টিকা নেওয়ার পর একটি টুইট করেছেন তিনি। ভারতকে করোনা মুক্ত করতে দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ' কোভিড-১৯ -এর সঙ্গে বিশ্ববাসীর লড়াইয়ে ভারতের বিজ্ঞানী এবং চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।' পাশাপাশি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান তিনি।


 করোনার টিকাকরণের দ্বিতীয় পর্ব আজ থেকেই শুরু হল। এই পর্বে দেশের ষাটোর্ধ্ব নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ টাকা দিতে হতে পারে। তবে সরকারি টিকাকরণ কেন্দ্রে থেকে বিনামূল্যে করোনার টিকা পাবেন নাগরিকরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.